News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসী সমাজের জীবন ও ঐতিহ্য থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত: প্রধানমন্ত্রী
Image

আদিবাসী সমাজের জীবন ও ঐতিহ্য থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ এপ্রিল(হি.স.) : অস্কার বিজয়ী ডকুমেন্টারি “দ্য এলিফ্যান্ট হুইসপারস” -র নায়ক দম্পতি বোম্যান এবং বেইলির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সমাজের জীবন ও ঐতিহ্য থেকে আমাদের কিছু শেখা উচিত।

প্রধানমন্ত্রী রবিবার কর্ণাটকে “ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স” চালু করলেন শিকার এবং বন্যপ্রাণী বাণিজ্য রোধ করার লক্ষ্যে। প্রধানমন্ত্রী মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হাতি ক্যাম্প পরিদর্শন করেন। এখানে তিনি মহাবতদের সাথে মতবিনিময় করেন।
বোম্যান এবং বেইলির “দ্য এলিফ্যান্ট হুইস্পার্স” ৯৫ তম একাডেমি পুরস্কারে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম জিতেছে৷ এই ৪১ মিনিটের সংক্ষিপ্ত ডকুমেন্টারিটি রঘু, একটি অনাথ হাতি এবং তার তত্ত্বাবধায়ক, বোম্যান এবং বেইলি নামে মাহুত দম্পতির মধ্যে সম্পর্কের কথা। তাঁদের জীবন উৎসর্গ করে শিকারীদের থেকে বাঁচানোর এক কাহিনী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’-এর অস্কার প্রকৃতি ও প্রাণীর মধ্যে চমৎকার সম্পর্কের আমাদের উত্তরাধিকারকে প্রতিফলিত করে। মিশন লাইফ “পরিবেশের জন্য জীবনধারা”র দৃষ্টিভঙ্গি বুঝতে উপজাতি সমাজের জীবনধারাও অনেক সাহায্য করে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top