News Flash

Image

নাজিরার গেলেকিতল মরানগাঁওয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড

নাজিরা (অসম), ৬ এপ্রিল (হি.স.) : শিবসাগর জেলার অন্তর্গত নাজিরার গেলেকিতল মরানগাঁওয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূৰ্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে একটি বসতবাড়ি। মরানগাঁওয়ের বাসিন্দা জনৈক বাবা চাউদাঙের বসতবাড়িতে সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা।

জানা গেছে, বুধবার মধ্যরাতে বাবা চাওদাঙ সপরিবারে বাড়ি সংলগ্ন জয়মতী স্মৃতি দিবস অনুষ্ঠানে গিয়েছিলেন। তখনই তাঁর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রের পাশাপাশি গৃহপালিত ছাগল, হাঁস-মুরগি সহ বহু সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্ৰপাত এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী নিয়ে গেলেকি থানার পুলিশ মরানগাঁওয়ে বাবা চাওদাঙের বাড়িতে যায়। ততক্ষণে আগুনের করাল গ্রাসে সর্বস্বান্ত হয়ে যায় বাবা চাওদাঙের পরিবার।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top