News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ধামি ও মহেন্দ্র ভাট
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ধামি ও মহেন্দ্র ভাট

দেরাদুন, ৬ এপ্রিল (হি.স.) :প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । বৃহস্পতিবার ৪৪ তম বর্ষে পা দিয়েছে কেন্দ্রের শাসক দল। এই উপলক্ষে দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বলবীর রোডে দলের সদর দফতরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন‍ মুখ্যমন্ত্রী ধামি ও বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করেন। দলীয় কার্যালয় ছাড়াও জেলা সদরসহ অন্যান্য স্থানে দলীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে মন্ত্রী গণেশ যোশি, মন্ত্রী রেখা আর্য, মন্ত্রী ধন সিং রাওয়াত, বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক হরিশ কোঠারি এবং দলের বরিষ্ঠ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণও শুনেছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top