News Flash

  • Home
  • দিনের খবর
  • জনগণের কাছ থেকে লুট করা সব টাকা উদ্ধার করা হবে: বিজেপি
Image

জনগণের কাছ থেকে লুট করা সব টাকা উদ্ধার করা হবে: বিজেপি

নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে সুপ্রিম কোর্ট ১৪ বিরোধী দলের আবেদন শুনতে অস্বীকার করার পরে বিজেপি বুধবার বিরোধীদের একহাত নিয়েছে। এর প্রতিক্রিয়ায় বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির যদি ভুল ধারণা থাকে যে তিনি দুর্নীতিতে লিপ্ত হবেন এবং আইনের হাত তাঁর কাছে পৌঁছাবে না। তবে তিনি ভুল ভাবেন। মোদী সরকার জনগণের কাছ থেকে লুট করা সব টাকা উদ্ধার করবে।

তিনি বলেন, এ বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, আপনি নেতা হলেও আপনার জন্য আলাদা আইন হবে এমন কোনো অধিকার আপনার নেই।

প্রসঙ্গত, বুধবার সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে ১৪টি বিরোধী দলের আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বুধবার বলেছে, রাজনীতিবিদদের জন্য আলাদা নির্দেশিকা তৈরি করা যাবে না। আদালতের এই মন্তব্যের পর বিরোধী দলগুলো তাদের আবেদন প্রত্যাহার করে নেয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top