News Flash

Image

হাফলঙে উদ্ধার হেরোইন, গ্রেফতার তিন

হাফলং (অসম), ৪ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলাকে ড্রাগসমুক্ত করতে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগসের বিরুদ্ধে একপ্রকার জিহাদ ঘোষণা করেছে ডিমা হাসাও পুলিশ। এরই মধ্যে সোমবার রাতে হাফলং শহর থেকে নেশার জন্য ব্যবহৃত প্রক্সি স্পাস ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করার পর আজ মঙ্গলবার শিলচর-হাফলঙের মধ্যে চলাচলকারী এএস ১১ ডিসি ০৭৮১ নম্বরের ক্রুইজার গাড়ি থেকে হাফলং পুলিশ ৫১.৬৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

জানা গেছে, শিলচর থেকে এই ড্রাগসগুলি হাফলং নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাফলং সদর থানার ওসি রঞ্জিত শইকিয়া এবং টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া এক অভিযান চালিয়ে শিলচর-হাফলঙের মধ্যে চলাচলকারী ক্রুইজার থেকে এই হেরোইনগুলি উদ্ধার করেছেন। পাশাপাশি বিট্টু থাংলিয়াং নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সোমবার নেশার জন্য ব্যবহৃত প্রক্সি স্পাস ট্যাবলেটের সঙ্গে আজেম রাংখল এবং দেবজিৎ দাওলাগাপু নামের দুই যুবককে গ্রেফতার করেছে হাফলং পুলিশ।

প্রসঙ্গত, ডিমা হাসাও জেলায় অভিযান চালিয়ে পুলিশ এখন পর্যন্ত বহু ড্রাগস সরবরাহকারী সহ বেশ কয়েকজন মাদক ব্যবহারকারী যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কিন্তু তার পরও অসমের অন্যতম পাহাড়ি জেলায় ড্রাগসের রমরমা ব্যবসা অব্যাহত রয়েছে। ড্রাগসে আসক্ত হয়ে যুব সমাজ সম্পূর্ণ বিপথে পরিচালিত হচ্ছে। ডিমা হাসাও পুলিশ ও উত্তর কাছাড় পার্বত্য পরিষদ জেলার বিভিন্ন স্কুল কলেজে সচেতনতা অভিযান আরম্ভ করলেও ড্রাগসের প্রতি আসক্তি কোনও রকম কমছে না। প্রায় প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ড্রাগস সহ পাচারকারী ও ড্রাগস ব্যবহারকারীদের গ্রেফতার করছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top