News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৎস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক মৎস্যমন্ত্রীর
Image

মৎস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক মৎস্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷  মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর মঙ্গলবার প্রথমবারের মতো দপ্তরের আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস৷ মৎস্য দপ্তরের দায়িত্ব গ্রহণ করেই রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ মঙ্গলবার মহাকরণে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী৷ বৈঠকে রাজ্যে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়৷ বিগত দিনের কাজ কর্মের পর্যালোচনা এবং বর্তমানে মাছ চাষ করে যাতে চাষীরা ৬ নম্বর হতে পারে এবং রাজ্যের জনগণ চাহিদা অনুযায়ী মাছ পান সে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব করা হয়৷  মন্ত্রী সুধাংশু দাস জানান আগরতলায় বসে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে মাছ উৎপাদনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা সরে জমিনে খতিয়ে দেখবেন দপ্তরের মন্ত্রী আধিকারিক সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা৷ মৎস্য চাষীদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হবে৷ সার্বিক পর্যালোচনার মধ্য দিয়ে রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংবর করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে৷ প্রতি তিন মাস অন্তর অন্তর দপ্তরের অধিকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী এ ধরনের পর্যালোচনা বৈঠক করবেন বলেও জানিয়েছেন৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top