News Flash

Image

পন্থের জার্সি ‘সরাতে’ বলল বিসিসিআই

দিল্লি, ৪ এপ্রিল (হি.স.): আইপিএলের ১৬তম আসরে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থের জার্সি ডাগআউটের উপর ঝুলিয়ে রেখেছিল। ক্যাপিটালসের পক্ষ থেকে বার্তা ছিল, ‘সর্বদা পন্থের সঙ্গে আছে।’ যেটি ভালোভাবে নেয়নি বিসিসিআই। কার দুর্ঘটনায় চোটে পড়ে পন্থ অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে।

ম্যাচের পর ভারতের ক্রিকেট বোর্ড দিল্লিকে এমন কাজ করতে ‘নিষেধ’ করেছে। ক্রিকেট বোর্ড বলছে, এধরণের কাজ ‘অতিরঞ্জিত’ এবং একটা পর্যায়ে একে ‘অযাচিত’ মনে করছে বিসিসিআই।
এটি অযাচিত একটি বিষয়। এ ধরনের ইঙ্গিত বা মনোভাব চূড়ান্ত কোন ঘটনা বা অবসরের ক্ষেত্রে দেখান হয়। এক্ষেত্রে তেমন ঘটেনি। ঋষভ ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এটা ভাল মনোভাব নিয়ে করলেও বিসিসিআই শান্তভাবে ফ্র্যাঞ্চাইজিকে বলেছে, ভবিষ্যতে এ ধরনের কাজ এড়িয়ে যেতে।’

দিল্লি ক্যাপিটালস পন্থকে সম্মান জানাবে তাঁর জার্সি নাম্বার লেখা জার্সি পরে মাঠে নেমে এবং এটা হবে দল যখন ভিন্ন রঙের জার্সি পরবে।
উল্লেখ্য, গত বছর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ঋষভ আহত হয়েছিলেন।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top