News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশের অন্যতম শীর্ষ পর্যটনস্থল হিসেবে চিহ্নিত উত্তর-পূর্বাঞ্চল, খুশি ব্যক্ত প্রধানমন্ত্রী মোদীর
Image

দেশের অন্যতম শীর্ষ পর্যটনস্থল হিসেবে চিহ্নিত উত্তর-পূর্বাঞ্চল, খুশি ব্যক্ত প্রধানমন্ত্রী মোদীর

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল দেশের অন্যতম শীর্ষ পর্যটনস্থল হিসেবে চিহ্নিত হওয়ায় খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী গঙ্গাপুরম কিষাণ রেড্ডির একটি টুইটের উত্তর দিয়ে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘আনন্দজনক প্রবণতা। পর্যটন বৃদ্ধি মানে সংশ্লিষ্ট অঞ্চলে সমৃদ্ধি বৃদ্ধি।’

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছিলেন, ২০২২ সালে উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ (দেশীয়) এবং আন্তর্জাতিক (বিদেশ) উভয় ক্ষেত্রেই পর্যটকদের পদচারণায় অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। মন্ত্রী আরও লিছেছেন, এক ওই সালে ১১.৮ মিলিয়নের বেশি দেশের এবং এবং ১,০০,০০০ বিদেশি পর্যটক উত্তর-পূর্বাঞ্চল সফর করেছেন।

এই অঞ্চলকে বিশ্বব্যাপী স্বীকৃত করার জন্য সরকারের ব্যাপক প্রচেষ্টার ফলে উত্তর-পূর্বাঞ্চল পর্যটকদের পদচারণার একটি উচ্চতর ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নশীল পরিকাঠামো বৃদ্ধি থেকে শুরু করে এই অঞ্চলকে বাণিজ্যিক এবং সাংস্কৃতিকভাবে স্বীকৃত করার জন্য কেন্দ্রীয় সরকার পর্যটনের ক্ষেত্রে দেশের সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য উন্নয়ন প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে চলেছে৷

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top