News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

রক্তদানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ অরুন্ধতীনগর ৩৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷  উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ পাশাপাশি এদিন ৩৯ নম্বর ওয়ার্ড এর উদ্যোগে ঋষি অরবিন্দ ওপেন জিমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ একই দিনে নর্থ জোনালের উদ্যোগে শ্যামলী বাজারে মেগা  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তদাতাদের শুভেচ্ছা জানান৷ তিনি বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে সারা রাজ্যে যেভাবে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংগঠন গুলি এগিয়ে এসেছে তা রাজ্যের মানুষের নৈতিক দায়িত্ববোধের পরিচয় বহন করছে৷ অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমস্ত  স্তরের জনগণকে রক্তদানে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী আহবান জানিয়েছেন৷

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top