News Flash

Image

দশ লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  আবারো ফেন্সি বোঝাই লরি আটক করলো অসম চুরাইবাড়ি থানার পুলিশ৷ এ নিয়ে পরপর সফলতার চূড়ায় অসম পুলিশ৷ সোমবার  গৌয়াহাটি থেকে আগরতলাগামী একটি কন্টেইনার গাড়ি অসম গেটে প্রবেশ করতেই ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস গাড়িটি আটক করে তল্লাশি করেন৷ আর তাতেই কেচ খুরতে সাপ বেরিয়ে এলো৷ লরিতে অনলাইন সামগ্রীর ভেতরে এই ফেন্সিডিল গুলো লুকায়িত অবস্থায় ছিল৷ দশ কার্টুনে মোট দুই হাজার  বোতল ফেন্সি যার কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ৷ তবে লরি চালক রঞ্জিত বৈশ্য ও ফেন্সির তত্ত্বাবধায়ক ডিংসানকে সাংমাকে পুলিশ আটক করে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে  করিমগঞ্জ জেলা আদালতে সুপর্দ করা হবে৷এদিকে এই অনলাইন গাড়িটি গতি লজিস্টিক কোম্পানির বলে জানা গেছে৷

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top