নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ আবারো ফেন্সি বোঝাই লরি আটক করলো অসম চুরাইবাড়ি থানার পুলিশ৷ এ নিয়ে পরপর সফলতার চূড়ায় অসম পুলিশ৷ সোমবার গৌয়াহাটি থেকে আগরতলাগামী একটি কন্টেইনার গাড়ি অসম গেটে প্রবেশ করতেই ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস গাড়িটি আটক করে তল্লাশি করেন৷ আর তাতেই কেচ খুরতে সাপ বেরিয়ে এলো৷ লরিতে অনলাইন সামগ্রীর ভেতরে এই ফেন্সিডিল গুলো লুকায়িত অবস্থায় ছিল৷ দশ কার্টুনে মোট দুই হাজার বোতল ফেন্সি যার কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ৷ তবে লরি চালক রঞ্জিত বৈশ্য ও ফেন্সির তত্ত্বাবধায়ক ডিংসানকে সাংমাকে পুলিশ আটক করে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে করিমগঞ্জ জেলা আদালতে সুপর্দ করা হবে৷এদিকে এই অনলাইন গাড়িটি গতি লজিস্টিক কোম্পানির বলে জানা গেছে৷

দশ লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক
Tags:
Releated Posts
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…


















