News Flash

Image

প্রবল ঝড়ঝঞ্ঝা, কামরূপের সাতপাড়ার সব স্কুলে ছুটি ঘোষণা

কামরূপ (অসম), ৩ এপ্রিল (হি.স.) : প্রবল ঝড়ঝঞ্ঝা, শীলাবৃষ্টির কবলে পড়ে তছনছ হয়ে গেছে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত ছয়গাঁওয়ের সাতপাড়া অঞ্চল। ফলে সাতপাড়া সব স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ কামরূপের ছয়গাঁওয়ের সাতপাড়া এবং সংলগ্ন অঞ্চল প্রবল ঘূর্ণিঝড়, শীলাবৃষ্টির কবলে পড়েছে। এর ফলে বিস্তর ক্ষয়ক্ষতি হয়ে সাতপাড়া, টকরাদিয়া, বরপিট সহ ছয়গাঁওয়ের বিভিন্ন প্ৰান্তে।

এলাকার ঘর-দুয়ার, গাছ-গাছালি ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ায় এলাকার কয়েকটি পূর্ত সড়ক বন্ধ হয়ে গেছে। সাতপাড়া সর্বজনীন মন্দিরের বিস্তর ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে। এছাড়া সাতপাড়া মধ্য ইংরেজি বিদ্যালয় এবং সাতপাড়া হাইস্কুলের ছাদ উড়িয়ে বহু দূরে এবং নিকটবর্তী গাছের ওপর নিয়ে ফেলেছে ঘূর্ণিঝড়।

যার ফলে আজ সকালে সংশ্লিষ্ট দুই স্কুলের ছাত্ৰছাত্ৰীরা স্কুলে এসে হতভম্ব হয়ে যায়। ইতিমধ্যে প্রশাসন ওই দুই স্কুলে ছুটি ঘোষণা করেছে। এদিকে স্থানীয় জনতা একত্ৰিত হয়ে মন্দিরের উড়ে যাওয়া টিন ইত্যাদি দূর দূর থেকে কুড়িয়ে জমায়েত করা শুরু করেছেন।

Releated Posts

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top