News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়া গেলেন সুকান্ত, পুলিশি নিষেধে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি
Image

হাওড়া গেলেন সুকান্ত, পুলিশি নিষেধে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি

হাওড়া, ২ এপ্রিল(হি.স.) : রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়া গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । রবিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে হাওড়ার শিবপুরে পৌঁছন বিজেপি রাজ্য সভপতি। এদিন দ্বিতীয় হুগলি ব্রিজের টোলপ্লাজায় আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে তাই পুলিশ তাঁকে অনুমতি দিতে চাননি। তবে নিষেধ অমান্য করে হাওড়ায় পৌঁছন সুকান্ত। পুলিশি নিষেধে বেজায় ক্ষুব্ধ হন বিজেপি রাজ্য সভাপতি।

পুলিশের বাধ্য অমান্য করে প্রথমে হাওড়ার শীতলাতলায় যান সুকান্ত মজুমদার। শীতলা মন্দিরে পুজো দেন। এরপর জেলা কার্যালয়ে যাওয়ার কথা তাঁর। দেখা করতে পারেন অশান্তিতে জখম বেশ কয়েকজনের সঙ্গে। এমনকী ইটবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বহুতলগুলিতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। যেতে পারেন হাওড়া জেলা হাসপাতাল এবং হাওড়ার সিপির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা সুকান্তর।

যদিও বর্তমানে হাওড়ার শিবপুরের বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেই সমস্ত এলাকাগুলিতে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তাই সেই সমস্ত জায়গাগুলিতে সুকান্ত মজুমদারকে আদৌ যেতে দেবে কিনা পুলিশ, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে পুলিশি বিধিনিষেধে ক্ষুব্ধ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “মন্ত্রী অরূপ রায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও হাওড়ায় ঘুরতে পারলে, আমি যাব না কেন? ১৪৪ ধারার অজুহাতে আমাকে আটকানোর চেষ্টা চলছে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top