নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ মরা গাঙ্গে পাল তুলতে এবার ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন ঘটবে বলে তিনি দাবি করেন৷ কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সাংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার ঘটনার পর থেকে দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া চাঙ্গা করার জন্য কংগ্রেস দল মরিয়া প্রয়াস শুরু করেছে৷ ত্রিপুরাতেও একই সুরে কথা বলে কংগ্রেসের পালে হাওয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ রবিবার আগরতলা কংগ্রেস ভবনে দলীয় নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শোচনীয় ভাবে পরাজিত হবে এবং কংগ্রেসের নেতৃত্বে দেশে নতুন সরকার গঠন হবে৷ দলীয় নেতা কর্মীদের হতাশাগ্রস্ত না হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কেন্দ্রে সরকারের পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে৷
এদিকে, পবিত্র বিধানসভায় পর্ন ছবি দেখার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে জনমানের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ রাজ্যের গণ্ডি পার হয়ে গোটা দেশেই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে৷ শাসক দলের বিধায়ক যাদব লাল নাথ এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ার ঘটনা খুবই উদ্বেগ জনক৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল রায় রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদল বিজেপির বিধায়ক দেবনাথের পনর্ো ছবি পবিত্র বিধানসভায় বসে দেখার ঘটনাকে কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর জন্য কংগ্রেস বিধায়ক গোপাল রায় দাবী জানিয়েছেন৷ তদন্তক্রমে শাসকদলের বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনেমা ও পবিত্র বিধানসভায় শাসক দলের বিধায়কের পূর্ণ ছবি দেখার ঘটনাকে নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ এ ধরনের ঘটনা পবিত্র বিধানসভার মর্যাদা হানি করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

কেন্দ্রে সরকার পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে : বীরজিৎ সিনহা
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

















