News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রে সরকার পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে : বীরজিৎ সিনহা
Image

কেন্দ্রে সরকার পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে : বীরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ মরা গাঙ্গে পাল তুলতে এবার ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন ঘটবে বলে তিনি দাবি করেন৷  কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সাংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার ঘটনার পর থেকে দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া চাঙ্গা করার জন্য কংগ্রেস দল মরিয়া প্রয়াস শুরু করেছে৷ ত্রিপুরাতেও একই সুরে কথা বলে কংগ্রেসের পালে হাওয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ রবিবার আগরতলা কংগ্রেস ভবনে দলীয় নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শোচনীয় ভাবে পরাজিত হবে এবং কংগ্রেসের নেতৃত্বে দেশে নতুন সরকার গঠন হবে৷ দলীয় নেতা কর্মীদের হতাশাগ্রস্ত না হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কেন্দ্রে সরকারের পরিবর্তন ঘটলে প্রথমেই ধস নামবে উত্তর পূর্বাঞ্চলে৷
এদিকে, পবিত্র বিধানসভায় পর্ন ছবি দেখার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে জনমানের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ রাজ্যের গণ্ডি পার হয়ে গোটা দেশেই বিষয়টিকে  কেন্দ্র করে রীতিমতো  বিতর্কের ঝড় উঠেছে৷ শাসক দলের বিধায়ক যাদব লাল নাথ এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ার ঘটনা খুবই উদ্বেগ জনক৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল রায় রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদল বিজেপির বিধায়ক দেবনাথের পনর্ো ছবি পবিত্র বিধানসভায় বসে দেখার ঘটনাকে কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর জন্য কংগ্রেস বিধায়ক গোপাল রায় দাবী জানিয়েছেন৷ তদন্তক্রমে শাসকদলের বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনেমা ও পবিত্র বিধানসভায় শাসক দলের বিধায়কের পূর্ণ ছবি দেখার ঘটনাকে নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ এ ধরনের ঘটনা পবিত্র বিধানসভার মর্যাদা হানি করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top