কালিয়াগঞ্জ, ২ এপ্রিল(হি.স.) : চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে ধৃত এক ব্যক্তি। শনিবার রাতে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টা ওই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম শিবনাথ ঠাকুর। শিবনাথ বাবুর স্ত্রী রীতা ঠাকুরের বক্তব্য, ‘কয়েকজন পুলিশ এসে আমার স্বামীকে তুলে নিয়ে গেল। বললো, কথা আছে। আমার স্বামী প্রাক্তন বিএসএনএল কর্মী।’ শিবনাথের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে রীতা ঠাকুর বিষয়টি এড়িয়ে যান। এদিকে ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অমিত সাহা বলেন, কে বা কারা শিবনাথ ঠাকুরকে তুলে নিয়ে গিয়েছে জানিনা। শিবনাথের পরিবার ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে। হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত এবিষয়ে কোনও মন্তব্য করেন নি।

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ, ধৃত ১
Tags:
Releated Posts
ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…
সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…
তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…
তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…


















