নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে প্রস্রাবাগার ও শৌচাগারের অভাব রয়েছে৷ এনিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী বেঞ্চের সদস্য রতন লাল নাথ বলেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষায় মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলিত করা ঠিক নয়৷ শুক্রবার বিধানসভায় তারকা চিহ্ণ বিহীন প্রশ্ণ তুলে রতন লাল নাথ জানতে চান ১৮৪৮ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে প্রস্রাবাগার ও শৌচাগার নেই, সেসব অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে নথিভুক্ত শিশুর সংখ্যা কত৷ এর উত্তরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ জানান ১৮৪৮টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নিজস্ব প্রস্রাবাগার ও শৌচাগার নেই৷ সেইগুলিতে নথিভুক্ত শিশুর সংখ্যা ৪৭ হাজার ৫৪১ জন৷ তাতে শ্রী নাথ বলেন, ঐ সমস্ত শিশুদের খোলা মাঠে গিয়ে প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে হয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসার পর৷ এই বিষয়টিকে দপ্তরের উচিত সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা৷ কারণ, খোলা মাঠে প্রাকৃতিক কাজ করতে গিয়ে অনেকেই রোগ জীবাণুর দ্বারা সংক্রমিত হয়ে অসুস্থ হচ্ছে৷
৪৭ হাজারের বেশি শিশু শৌচাগারের সুযোগ পাচ্ছে না অঙ্গনওয়াড়ী কেন্দ্রে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















