News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৭ হাজারের বেশি শিশু শৌচাগারের সুযোগ পাচ্ছে না অঙ্গনওয়াড়ী কেন্দ্রে
Image

৪৭ হাজারের বেশি শিশু শৌচাগারের সুযোগ পাচ্ছে না অঙ্গনওয়াড়ী কেন্দ্রে

anganwadi centerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে প্রস্রাবাগার ও শৌচাগারের অভাব রয়েছে৷ এনিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী বেঞ্চের সদস্য রতন লাল নাথ বলেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষায় মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলিত করা ঠিক নয়৷ শুক্রবার বিধানসভায় তারকা চিহ্ণ বিহীন প্রশ্ণ তুলে রতন লাল নাথ জানতে চান ১৮৪৮ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে প্রস্রাবাগার ও শৌচাগার নেই, সেসব অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে নথিভুক্ত শিশুর সংখ্যা কত৷ এর উত্তরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ জানান ১৮৪৮টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নিজস্ব প্রস্রাবাগার ও শৌচাগার নেই৷ সেইগুলিতে নথিভুক্ত শিশুর সংখ্যা ৪৭ হাজার ৫৪১ জন৷ তাতে শ্রী নাথ বলেন, ঐ সমস্ত শিশুদের খোলা মাঠে গিয়ে প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে হয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসার পর৷ এই বিষয়টিকে দপ্তরের উচিত সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা৷ কারণ, খোলা মাঠে প্রাকৃতিক কাজ করতে গিয়ে অনেকেই রোগ জীবাণুর দ্বারা সংক্রমিত হয়ে অসুস্থ হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top