News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ আয়োজিত সমীরণ স্মৃতি ঘরোয়া টি-‌২০ ক্রিকেট শুরু আজ
Image

টিসিএ আয়োজিত সমীরণ স্মৃতি ঘরোয়া টি-‌২০ ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ।।আগামীকাল থেকে শুরু টি-‌২০ ক্রিকেট। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট আসরের উদ্বোধনী দিনে আগামীকাল হবে ৪ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল ৯ টায় স্ফুলিঙ্গ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, দুপুর সোয়া ১ টায় জে সি সি খেলবে হার্ভের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল ৯ টায় সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং দুপুর সোয়া ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টারের বিরুদ্ধে। তবে কাল বৈশাখীর তান্ডবে ধীরে ধীরে যেভাবে রাজ্যে বৃষ্টি আছরে পড়ছে তাতে ওই আসরের কতটা ম্যাচ শেষ পর্যন্ত হতে পারবে তা নিয়েও রয়েছে সন্দেহ। প্রায় প্রতি রাতেই বৃষ্টি আছড়ে পড়ছে রাজ্যে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। এবছর আসরে অংশ নিয়েছে ১৪ টি দল। তাদের ২ গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘‌এ’-‌ স্ফুলিঙ্গ, সংহতি, কসমোপলিটন, ব্লাডমাউথ, ইউ বি এস টি, মৌচাক, চলমান সঙ্ঘ। গ্রুপ ‘‌বি’-‌‌ জে সি সি, শতদল সঙ্ঘ, ইউনাটেড ফ্রেন্ডস, ও পি সি, বি সি সি এবং হার্ভে।‌ প্রতি গ্রুপ থেকে ৪ টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২১ এপ্রিল। ফাইনাল ২৩ এপ্রিল। আসরে সাফল্য পেতে সবকটি দল প্রস্তুতি শুরু করে দিয়েছে জোড় কদমে। ত্রিমুকুট জয়ের লক্ষ্য আসরে মাঠে নামবে স্ফুলিঙ্গ ক্লাব। ১০ বছর আগে শেষবার ত্রিমুকুট জয় করেছিলো গণরাজ চৌমুহনীর ওই ক্লাবটি। এবারও সেই লক্ষ্যেই মাঠে নামবে দৃঢ়তার সঙ্গে জানান ক্লাব কর্তারা। এদিকে অপর শক্তিশালী দল ইউনাটেড ফ্রেন্ডস মরশুমে এখনও শিরোপা দখল করতে পারেনি। তাই বিশাল ঘোষদের লক্ষ্য টি-‌২০ ট্রফি ঘরে তোলা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top