নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ নরসিংগড়ের বগাদি এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালায়৷ এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজা৷ শুক্রবার এয়ারপোর্ট থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও এনসিসি পারমিতা পাণ্ডে জানান গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ হাজার ৪৫০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ বাড়ির মালিক মিঠুন দেবনাথ পলাতক৷ তাকে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হবে৷ এয়ারপোর্ট থানায় মিঠুন দেবনাথের নামে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান৷

নরসিংগড়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















