News Flash

Image

নরসিংগড়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ নরসিংগড়ের বগাদি এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালায়৷ এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজা৷  শুক্রবার এয়ারপোর্ট থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও এনসিসি পারমিতা পাণ্ডে জানান গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ হাজার ৪৫০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ বাড়ির মালিক মিঠুন দেবনাথ পলাতক৷ তাকে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হবে৷ এয়ারপোর্ট থানায় মিঠুন দেবনাথের নামে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান৷

Releated Posts

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top