News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে খুন হিন্দু চিকিৎসক, দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি
Image

পাকিস্তানে খুন হিন্দু চিকিৎসক, দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি

ইসলামাবাদ, ৩১ মার্চ (হি.স.) : পাকিস্তানের করাচিতে খুন হলেন এক হিন্দু চিকিৎসক। বৃহস্পতিবার করাচির ওই হিন্দু চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, চিকিৎসক বীরবল জেনানি বহুদিন ধরেই চিকিৎসা চালাচ্ছেন করাচিতে। পেশায় তিনি চক্ষু চিকিৎসক। করাচিতে তিনি পরিচিত মুখ। চিকিৎসা সূত্রে করাচির রামস্বামী এলাকায় অবস্থিত মেট্রোপলিটন কর্পোরেশনের একটি ক্লিনিকে তিনি রোজ বসতেন। জানা গিয়েছে গতকাল অন্যান্য দিনের মতন তিনি যখন ক্লিনিক থেকে বাড়ি ফিরছিলেন সহকারী মহিলা ডাক্তারের সঙ্গে গাড়িতে, সে সময় লিয়ারী এলাকার কাছে একদল আততায়ী তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় দেওয়ালে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ডাক্তার বীরবল জেনানি এবং তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বীরবল জেনানিকে মৃত বলে ঘোষণা করেন। সহকারী ওই মহিলা ডাক্তারের চিকিৎসা চলছে। অনুমান করা হচ্ছে, ধর্মীয় বিদ্বেষ থেকেই এই খুন হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ অবশ্য অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজ পায়নি। তদন্ত চলছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top