News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার সম্বলপুরে খালে পড়ল গাড়ি; মৃত্যু ৬ জনের, প্রাণে বাঁচলেন দু’জন
Image

ওডিশার সম্বলপুরে খালে পড়ল গাড়ি; মৃত্যু ৬ জনের, প্রাণে বাঁচলেন দু’জন

সম্বলপুর, ৩১ মার্চ (হি.স.): বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৮ জন, সেই আনন্দ পরিণত হল বিষাদে! ওডিশার সম্বলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও প্রাণে বেঁচে গেলেও দু’জন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে সাসন খালে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় গাড়ির চালক। হতাহতদের বাড়ি ঝাড়সাগুড়া জেলার লক্ষনপুর ব্লকের বাদাধরা গ্রামে। মৃতরা হলেন-অজিত খামারি, সুবল ভোই, সুমন্ত ভোই, সরোজ শেঠ, দিব্যা লোহা এবং রমাকান্ত ভোই৷

পুলিশ জানিয়েছে, সম্বলপুরের পরমণপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি খালে পড়ে যায়। খাল থেকে ৬টি দেহ উদ্ধার হয়েছে, চালক পলাতক এবং দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, শুক্রবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026

নন্দীগ্রামে নিজের ২০১৬ সালের জয়ের ব্যবধান ছাপিয়ে যেতে পারে বিজেপির হাসিরানি রথ: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের…

ByByNews Desk Oct 6, 2026

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top