News Flash

  • Home
  • দিনের খবর
  • ম্যাঙ্গালুরুতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা, সুইসাইড নোট পেল পুলিশ
Image

ম্যাঙ্গালুরুতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা, সুইসাইড নোট পেল পুলিশ

ম্যাঙ্গালুরু, ৩১ মার্চ (হি.স.): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি হোটেল থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জন সদস্যের দেহ। যাদের মধ্যে দু’টি শিশু রয়েছে। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। আর্থিক দুরাবস্থার কারণকেই তুলে ধরা হয়েছে সুইসাইড নোটে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ম্যাঙ্গালুরুর কে এস রাও রোডের একটি হোটেল (লজ রুম) থেকে দু’টি শিশু-সহ ৪ জনের দেহ উদ্ধার হয়। পুলিশ কমিশনার কুলদীপ কুমার আর জৈন বলেছেন, মৃতদের বাড়ি মহীশূরের বিজয়নগরে। ৪৬ বছর বয়সী দেবেন্দ্র, তাঁর স্ত্রী ও দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে। রুম থেকে পাওয়া সুইসাইড নোটে তাঁরা উল্লেখ করেছে, আর্থিক দুরাবস্থার কারণেই তাঁরা আত্মঘাতী হয়েছেন।

Releated Posts

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026

নন্দীগ্রামে নিজের ২০১৬ সালের জয়ের ব্যবধান ছাপিয়ে যেতে পারে বিজেপির হাসিরানি রথ: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের…

ByByNews Desk Oct 6, 2026

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top