News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে এবারের ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা, আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে
Image

কর্ণাটকে এবারের ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা, আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে

বেঙ্গালুরু, ৩০ মার্চ (হি.স.): কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন না সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার ইয়েদুরাপ্পা নিজেই তা জানিয়েছেন। প্রবীণ এই নেতা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করেছি। কারণ ইতিমধ্যেই ৮০ বছর পার করেছি আমি। ৮০ বছর পেরিয়ে গেলেও, আমি শুধু এইবার নয়, পরের বারও রাজ্যে প্রচার করব। শুধু এইবারই নয়, পরের বারও সংখ্যাগরিষ্ঠতা পাব আমরা।”

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই আরও বলেছেন, “কর্ণাটকে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা আবারও ক্ষমতায় আসব। কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এবং তাই তাঁরা ৪০ শতাংশ কমিশনের মিথ্যা অভিযোগ করছে, এই বিষয়গুলি ভোটাররা দূরে রাখবেন।” উল্লেখ্য, কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা হবে ওই মাসের ১৩ তারিখ।

Releated Posts

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুরু পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ২০ মে (আইএএনএস): প্রতিবেশী বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া বুধবার…

ByBySandeep Biswas May 20, 2026

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

৩০ মে পুনেতে এনডিএ-র পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

পুনে, ২০ মে (আইএএনএস): আগামী ৩০ মে পুনের খড়কওয়াসলায় অবস্থিত ঐতিহাসিক খেতারপাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা জাতীয়…

ByByNews Desk May 20, 2026

ত্বিষা শর্মা আত্মহত্যা করেছে, এইমস-এর প্রতিবেদনে ইঙ্গিত

ভোপাল, ১৯ মে (আইএএনএস): ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেল্ট সংক্রান্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByBySandeep Biswas May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top