News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মঙ্গল কামনায় মহাষ্টমীতে পুজো দিলেন পুর নিগমের মেয়র
Image

মঙ্গল কামনায় মহাষ্টমীতে পুজো দিলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ মহা অষ্টমী তিথিতে দুর্গা বাড়িতে পুর নিগমবাসী রাজ্যবাসী এবং পরিবার পরিজনদের মঙ্গল কামনায় পুজো দিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার৷ আজ মহাষ্টমী৷ রাজধানীর আগরতলা শহরের দুর্গা বাড়িতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে মহাষ্টমীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ এদিন মন্ডপে পুজো দিতে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান প্রতিবছরই তিনি মহাষ্টমী তিথিতে বাসন্তী পূজোয় আসেন দূর্গা বাড়িতে৷ তিনি পুর নিগমবাসী, রাজ্যবাসী এবং পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় এদিন পূজো দিয়েছেন৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন রাজ্যে বর্তমানে যেভাবে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে তাতে রাজ্যের উন্নয়ন হবে৷

Releated Posts

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top