News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামোড়ার অন্নপূর্ণা ঘাটে ঐতিহ্যবাহী মহাষ্টমী স্নান
Image

তেলিয়ামোড়ার অন্নপূর্ণা ঘাটে ঐতিহ্যবাহী মহাষ্টমী স্নান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ তেলিয়ামুড়ার অন্নপূর্ণা ঘাটে খোয়াই নদীতে মহাষ্টমীর স্নানযাত্রাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই পূন্যার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বসন্ত কালে বাসন্তী পূজা৷ মঙ্গলবার মহাসপ্তমীর পর বুধবারের উষালগ্ণে মহাষ্টমীর স্নানযাত্রা শুরু হয়৷ প্রতি বছরের ন্যায় এবছরও মহাধুমধামের এর সাথে অষ্টমীর স্নান পর্ব  অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা ঘাটে৷ তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের  খোয়াই নদী সংলগ্ণ অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব চলে বুধবার উষালগ্ণ থেকে৷ স্নান করে পূন্য অর্জন করার জন্য মানুষজনদের উপচে পড়া ভীড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে৷ বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভীড় বাড়তে থাকে খোয়াই নদীর ঘাটে৷ এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব৷ এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জলও দান করেন৷ এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুইদিনব্যাপী মেলাও অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী সুকল মাঠে৷ এ প্রসঙ্গে পৌরপরিষদের ১০ নং ওয়ার্ডের নোমিনেটেড পৌর কাউন্সিলর আশিস দাস এবং মেলা কমিটির সম্পাদক জানান,, দীর্ঘ প্রায় ৮৫ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহাষ্টমীর স্নান পর্ব চলছে৷ তবে এ বছরও কোনো ব্যতিক্রম হয় নি৷ স্নান পর্বের সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজার্চনা৷ এই স্নান পর্বকে মাথায় রেখে বর্তমান সরকার পুণ্যার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মন্দির ঘাটটিকে সুন্দর করে গড়ে তুলে স্থানীয় প্রশাসন এবং বিধায়িকা কল্যাণী সাহা রায় এর হস্তক্ষেপে৷

Releated Posts

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top