নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ সাংবাদিকের পিতৃ বিয়োগের খবর পেয়ে সাংবাদিকের বাড়িতে ছুটে যান বিশালগড় প্রেসক্লাবের সাংবাদিকরা৷ সাংবাদিক সমরজিত চৌধুরীর পিতা নারায়ণ চৌধুরি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন৷ তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গত রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫৷ তিনি একজন ত্রিপুরা হোম গার্ডের কর্মী ছিলেন৷ সোমবার তার দেহ সৎকার করা হয়৷ সাংবাদিকের বিয়োগের খবর পেয়ে মঙ্গলবার কাঞ্চনমালা স্থিত সাংবাদিক সমরজিৎ চৌধুরীর বাড়িতে ছুটে যান বিশালগড় প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সভাপতি ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমির ভৌমিক, প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য হারাধন দেবনাথ সহ অন্যান্য সাংবাদিকরা৷ গোটা পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন৷ বিশালগড় প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম জানিয়েছেন বিশালগড় প্রেসক্লাব সাংবাদিক সমরজিৎ চৌধুরীর এই দুঃসময়ে পাশে থাকবে৷

সাংবাদিকের পিতৃ বিয়োগ
Tags:
Releated Posts
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…


















