News Flash

Image

সাংবাদিকের পিতৃ বিয়োগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ সাংবাদিকের পিতৃ বিয়োগের খবর পেয়ে সাংবাদিকের বাড়িতে ছুটে যান বিশালগড় প্রেসক্লাবের সাংবাদিকরা৷ সাংবাদিক সমরজিত চৌধুরীর পিতা নারায়ণ চৌধুরি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন৷ তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায়  আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গত রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫৷  তিনি একজন ত্রিপুরা হোম গার্ডের কর্মী ছিলেন৷ সোমবার তার দেহ সৎকার করা হয়৷ সাংবাদিকের বিয়োগের খবর পেয়ে মঙ্গলবার কাঞ্চনমালা স্থিত সাংবাদিক সমরজিৎ চৌধুরীর বাড়িতে ছুটে যান বিশালগড় প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সভাপতি ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমির ভৌমিক, প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য হারাধন দেবনাথ সহ অন্যান্য সাংবাদিকরা৷ গোটা পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন৷  বিশালগড় প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম জানিয়েছেন বিশালগড় প্রেসক্লাব সাংবাদিক সমরজিৎ চৌধুরীর এই দুঃসময়ে পাশে থাকবে৷

Releated Posts

আন্তর্জাতিক স্তরে নীরমহলকে আরও আকর্ষণীয়করে তুলতে উদ্যোগ নিতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব আজ থেকে মেলাঘরের রাজঘাটে শুরু হয়েছে। এই উৎসব…

ByByReshmi Debnath Oct 7, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top