News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা
Image

শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা

আগরতলা, ২০ আগস্ট: তীব্র শিক্ষক সংকটের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল প্রাইমারি এইচএস স্কুলের মর্নিং সেকশন। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভে সামিল হন। এক পর্যায়ে স্কুলের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কুমারঘাট-কাঞ্চনপুর মেইন রোডের স্কুল সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের মর্নিং সেকশনে প্রায় ৪০০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র চারজন। ফলে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর পঠনপাঠন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের সমস্যা চললেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।

এদিন সকালে প্রথমে স্কুল চত্বরে জড়ো হয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা স্কুলের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর স্কুল সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে শিক্ষক নিয়োগের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
অভিভাবকদের দাবি, দ্রুত পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করে স্কুলের পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষক সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top