News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের
Image

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার আরও সক্রিয় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের সব কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নেতিবাচক প্রচার, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর নানা বয়ান দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার লক্ষ্য হল কোনও ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর দ্রুত তার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো।

জানা গিয়েছে, ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন আধাসামরিক বাহিনীতে এই ধরনের কুইক রেসপন্স টিম কাজ করছে। ভুয়ো তথ্য বা নতুন কোনও প্রচারমূলক বয়ান সামনে এলে দ্রুত তার মোকাবিলা করতেই এই দলগুলি সক্রিয় ভূমিকা নেয়। সরকারি সূত্রের খবর, কেন্দ্রের ৫৬টি মন্ত্রক ও দফতরে পৃথক কিউআরটি সেকশন থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের জয়েন্ট সেক্রেটারি ওই দলের কাজকর্ম তদারকি করবেন।

এদিকে, সরকারের পক্ষ থেকে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও খণ্ডন করার কাজ ইতিমধ্যেই করছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর ফ্যাক্ট-চেকিং ইউনিট। সরকারি নীতি, সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল তথ্য যাচাই করে পাল্টা তথ্য প্রকাশ করে থাকে এই ইউনিট।

নতুন কিউআরটি ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরগুলির নিজস্ব স্তরেও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top