News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবিতে শ্রম কমিশনারকে ডেপুটেশন সিআইটিইউর
Image

 শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবিতে শ্রম কমিশনারকে ডেপুটেশন সিআইটিইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ শ্রমজীবী অংশের মানুষের অধিকার সুরক্ষার দাবিতে মঙ্গলবার শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সি আই টি ইউ৷ শ্রমজীবী  সহ সাধারণ মানুষের অধিকার সুরক্ষার দাবিতে মঙ্গলবার সি আই টি ইউর পক্ষ থেকে শ্রমদপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন প্রদানের আগে এক মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলটি শ্রম দপ্তরের অফিসের সামনে এসে সমবেত হয়! ডেপুটেশন প্রদান উপলক্ষে এখানে এক সভা অনুষ্ঠিত হয়৷ জমায়েতে বক্তব্য রাখেন সিআইডির রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ তথা সি আই টি ইউর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শ্রমজীবি অংশের মানুষের ওপর নির্যাতন  জিজিয়া কর আরোপিত হয়েছে৷ বিভিন্ন স্থানে শ্রমিকদের কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ যানবাহন গুলিকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না৷ রাজ্যের বিভিন্ন স্থানে সি আই টি ইউর অফিস গুলির উপর আক্রমণ সংঘটিত হচ্ছে৷ এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ অবিলম্বে এসব বেআইনে কাজকর্ম বন্ধ করতে এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সিআইডির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top