News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ১১-হাজার ছুঁইছুঁই সক্রিয় রোগীর সংখ্যা; দৈনিক সংক্ৰমণ ১,৫৭৩, মৃত্যু ৪ জনের
Image

ভারতে ১১-হাজার ছুঁইছুঁই সক্রিয় রোগীর সংখ্যা; দৈনিক সংক্ৰমণ ১,৫৭৩, মৃত্যু ৪ জনের

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় একটু কমল, তবে বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৫৭৩ জন, সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১০,৯৮১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,০৭,৫২৫-তে পৌঁছেছে। ৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৪১-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬৫,৭০৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ, সোমবার সারাদিনে সুস্থ হয়েছেন ৮৮৮ জন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১১ হাজার ৩৩৯ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৬৫,৩৬১। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ মার্চ সারা দিনে ভারতে ১,২০,৯৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top