News Flash

Image

কমলপুরে জল জীবন মিশনের উপর কর্মশালা

আমবাসা(ত্রিপুরা), ২৭ মার্চ (হি স): পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর ও গৌহাটি ডাউন টাউন ট্রাস্টের উদ্যোগে দূর্গা চৌমহনী ব্লক এলাকার বাসিন্দাদের নিয়ে জল জীবন মিশনের উপর তিনদিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয় কমলপুর টাউন হলে।

সোমবার বেলা এগারোটায় টাউন হলে ওই কর্মশালার উদ্বোধন করেন দূর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস। উপস্থিত ছিলেন পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের কার্যনির্বাহী কৌশিক দাস, বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেব্বর্মা, দপ্তরের মহকুমা আধিকারিক সুনীল দেব্বর্মা। এদিন ব্লক এলাকার ১১৫ জন বাসিন্দাকে জল জীবন মিশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কর্মশালায় মূলত কিভাবে পানীয় জল সংরক্ষণ করা, পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা, পাইপ লাইনের মেরামতি, পরিশ্রত পানীয় জল কিভাবে সংরক্ষণ করে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেইসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কর্মশালা চলবে ২৯ মার্চ পর্যন্ত। একই কর্মশালা তিন এপ্রিল থেকে পাঁচ এপ্রিল পূর্যন্ত অনুষ্ঠিত হবে সালেমা টাউন হলে সালেমা ব্লকের অধীন ৮৪ জন সুবিধাভোগীকে নিয়ে বলে জানান উদ্যোক্তারা।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top