News Flash

  • Home
  • Uncategorized
  • লাড্ডু চৌমুহনীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে হস্তক্ষেপ করল মহকুমা প্রশাসন
Image

লাড্ডু চৌমুহনীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে হস্তক্ষেপ করল মহকুমা প্রশাসন

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৩ মার্চ৷৷ লাড্ডু চৌমুহনীর নয়নীয়মুড়ার ময়ুর সামাজিক সংস্থার জায়গাটি রাজ্য সরকারের না ওয়াক্ছ বোর্ডের সম্পত্তি তা নিরসনে রবিবার বৈঠকে বসল স্থানীয় জনগন৷ উভয় অংশের এলাকাবাসীর মধ্যে সদভাবনা ও সৌভাতৃত্ববোধ বজায় রাখার বিষয়টিও এই বৈঠকে আলোচনা উঠে এসেছে৷ চন্দ্রপুরের লাড্ডু চৌমুহনীর নয়নীয়ামুড়া এলাকার ময়ুর সামাজিক সংস্থার সংলগ্ণ জায়গায় নিয়ে গত দুবছর যাবৎ জোড় বিতর্ক চলছে৷ জানা গেছে গত ৬০/৬৫ বছর যাবৎ ময়ুর সামাজিক সংস্থার উদ্যোগে এই স্থানে দুর্গাপূজা ও কালী পূজো হয়ে আসছে৷ হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের স্থানীয়রাই এই পূজো করেন৷ আবার কখনো হিন্দু সম্প্রদায়ের মধ্যথেকে সংস্থার কার্য্যকরী কমিটি গঠন করে আসছেন৷ স্থানীয়রাই ঐক্যবদ্ধ ভাবে সশ্লিষ্ট স্থানে শিব ও কালী মন্দির স্থাপন করেছেন৷ এনিয়ে কোন এলাকার উভয় অংশের জনধারনের মধ্যেই কোন মতপার্থক্য ছিলনা৷ কিন্তু ২০১৪ সাল থেকে সংশ্লিষ্ট জায়গাটি ওয়াক বোর্ডের সম্পত্তি বলে দাবী করা হচ্ছে৷ এনিয়ে ওয়াক বোর্ডে একটি অভিযোগও জমা পরেছে এবং যার ভিত্তিতে সদর মহকুমা প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে৷ এখন দেখার এই সমস্যা সমাধানে কতদূর জল গড়ায়৷  প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ সম্পত্তি জবর দখল করা হচ্ছে বলে নানা সময়ে অভিযোগ উঠেছে৷ যদিও প্রশাসনের তরফ থেকে এই অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ এখনও কিছু অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top