ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনর ক্রিকেট দলের জন্য সাপোর্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র রাজ্য ক্রিকেট দলের পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ২০২৩-২৪ সালের জন্য রাজ্য দলের কোচ, ফিজিওথেরাপিস্ট এবং মেসিওর নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত প্রার্থীদের অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ অন করে বিস্তারিত জেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। টিসিএ-র বিভিন্ন ক্রিকেট দলের হয়ে হেড কোচ, কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ ছাড়াও মেশিওর পদে সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগে, সিনিয়র জুনিয়র গ্রুপে রাজ্য দলের এই সমস্ত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদন করার জন্য টিসিএ-র সম্পাদক তাপস ঘোষ আহ্বান জানিয়েছেন।

টিসিএ-তে সাপোর্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















