News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাজে ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী, অপসারিত মন্ত্রী গোলাম রব্বানি
Image

সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাজে ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী, অপসারিত মন্ত্রী গোলাম রব্বানি

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাজে অসন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংশ্লিষ্ট দফতর থেকে সরলেন মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনই খবর। তবে এখনও এই রদবদল সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়ন পর্ষদও গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের দিকে নজর রাখার পাশাপাশি তাঁদের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর রাখা হবে। তবে এই পর্ষদের চেয়ারম্যান কে হবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য একাধিক প্রকল্পও এনেছেন। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ বৃত্তিও চালু করা হয়েছে। তারপরেও রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের খোঁজ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই সংশ্লিষ্ট দফতর নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। বদলে গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হল।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top