News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাম্প অপারেটর নিয়োগের দাবিতে মনিরামপুর এডিসি ভিলেজে পথ অবরোধ
Image

পাম্প অপারেটর নিয়োগের দাবিতে মনিরামপুর এডিসি ভিলেজে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  জলের টেংকি তৈরি করা হলেও পাম্প অপারেটর না থাকার কারণে দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসী৷ ঘটনা ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মানিরামপুর বন বিহারি এডিসি ভিলেজে৷ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজনরা সোমবার পথ অবরোধ করেন৷ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মানিরামপুর বন বিহারি এডিসি ভিলেজ গ্রামবাসীরা জল না পাওয়ার কারণে  সকাল পাঁচটা থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷  ঋষ্যমুখ থেকে জোলাইবাড়ি যাওয়ার পথে মানিরামপুর বন বিহারি এলাকায় অবরোধের ফলে অবরোধস্থলে দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ ফলে দুভর্োগ্য চরম আকার ধারণ করে৷ সাংবাদিকদের  মুখোমুখি হয়ে মানিরামপুর বনবিহারী এলাকায় গ্রামবাসীরা বলেন এই মানিরামপুর বনবিহারি এলাকায় মধ্যে জলের টেংকি  বেশ কিছুদিন আগে স্থাপন করা হয়েছে৷ তা সত্বেও আজ পর্যন্ত  পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি৷ সেই কারণে দীর্ঘদিন ধরে জলের জলে সমস্যা হচ্ছে৷ গ্রামবাসীরা  জল না পাওয়াতে বাধ্য হয়ে  পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ অবরোধের খবর পেয়ে শেষ পর্যন্ত  ঋষ্যমুখ থানার পুলিশ  এবং ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন৷  দপ্তর কর্মকর্তারা অবরোধকারীদের প্রতিশ্রুতি দেন শীঘ্রই এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধকারীরা আপাতত অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে তারা জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই পাম্প অপারেটর নিয়োগ করে এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করাটা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top