News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহরকে
Image

জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহরকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ আর কয়েকদিন পরেই রাজ্যে আসছেন ও২০ -র প্রতিনিধি দল৷  তার আগে আগরতলা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে৷ শহরের বিভিন্ন দেওয়ার গুলিতে চলছে ওয়াল পেন্টিং৷ আগরতলা পুর নিগম উদ্যোগে চিত্র কলা ফুটিয়ে তুলছেন শিল্পীরা৷  বিগত চার দিন যাবত এই কাজ করে যাচ্ছেন শিল্পীরা৷ মূলত আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছে বর্তমান সরকার৷ এবারের জি-২০ সামিটের উদ্যোক্তা ভারত৷ আর তাকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি৷ বিদেশের প্রতিনিধিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন৷ তাদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷  রাজ্যের বেকার চিত্র শিল্পীদের কাজ প্রদানের মাধ্যমে একদিকে যেমন তাদের আর্থিক সহায়তা  হচ্ছে৷ ঠিক অন্যদিকে তাদের শিল্পকলা সকলের সামনে তুলে ধরার সুযোগ মিলছে৷ এতে খুশী বেকার চিত্র শিল্পীরা৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top