নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ আর কয়েকদিন পরেই রাজ্যে আসছেন ও২০ -র প্রতিনিধি দল৷ তার আগে আগরতলা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে৷ শহরের বিভিন্ন দেওয়ার গুলিতে চলছে ওয়াল পেন্টিং৷ আগরতলা পুর নিগম উদ্যোগে চিত্র কলা ফুটিয়ে তুলছেন শিল্পীরা৷ বিগত চার দিন যাবত এই কাজ করে যাচ্ছেন শিল্পীরা৷ মূলত আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছে বর্তমান সরকার৷ এবারের জি-২০ সামিটের উদ্যোক্তা ভারত৷ আর তাকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি৷ বিদেশের প্রতিনিধিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন৷ তাদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের বেকার চিত্র শিল্পীদের কাজ প্রদানের মাধ্যমে একদিকে যেমন তাদের আর্থিক সহায়তা হচ্ছে৷ ঠিক অন্যদিকে তাদের শিল্পকলা সকলের সামনে তুলে ধরার সুযোগ মিলছে৷ এতে খুশী বেকার চিত্র শিল্পীরা৷

জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহরকে
Tags:
Releated Posts
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…
গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…


















