News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ নিরাপত্তার সচেতনতামূলক কর্মসূচি সামাজিক সংস্থার উদ্যোগে
Image

পথ নিরাপত্তার সচেতনতামূলক কর্মসূচি সামাজিক সংস্থার উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷  সঞ্জীবনী সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার রাজধানীর উত্তরগেট এলাকায় পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷
 রাজ্যে পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও দুর্ঘটনা এড়ানো  কষ্টকর হয়ে উঠেছে৷ জন সচেতনতার অভাবেই এ ধরনের দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷৷ উদ্ভূত পরিস্থিতিতে সঞ্জীবনী সামাজিক সংস্থার তরফে রবিবার রাজধানীর উত্তরগেট এলাকায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালন করা হয়৷ যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে হেলমেট পড়ে বাইক পড়তে এদিন বার্তা দেওয়া হয়৷ এছাড়া যানবাহন চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা এদিন গাড়িচালকদের বার্তা দেন৷ নেশাগ্রস্ত হয়ে এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে যাতে কেউ গাড়ি কিংবা দ্বিচক্রযান না চালান সে বিষয়ে সচেতন করা হয়৷ পাশাপাশি পথচারীদের সচেতনভাবে পথ চলাচল করার জন্য এদিন সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়৷

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top