নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ সঞ্জীবনী সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার রাজধানীর উত্তরগেট এলাকায় পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷
রাজ্যে পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও দুর্ঘটনা এড়ানো কষ্টকর হয়ে উঠেছে৷ জন সচেতনতার অভাবেই এ ধরনের দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷৷ উদ্ভূত পরিস্থিতিতে সঞ্জীবনী সামাজিক সংস্থার তরফে রবিবার রাজধানীর উত্তরগেট এলাকায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালন করা হয়৷ যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে হেলমেট পড়ে বাইক পড়তে এদিন বার্তা দেওয়া হয়৷ এছাড়া যানবাহন চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা এদিন গাড়িচালকদের বার্তা দেন৷ নেশাগ্রস্ত হয়ে এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে যাতে কেউ গাড়ি কিংবা দ্বিচক্রযান না চালান সে বিষয়ে সচেতন করা হয়৷ পাশাপাশি পথচারীদের সচেতনভাবে পথ চলাচল করার জন্য এদিন সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়৷

পথ নিরাপত্তার সচেতনতামূলক কর্মসূচি সামাজিক সংস্থার উদ্যোগে
Tags:
Releated Posts
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…


















