News Flash

Image

হিরণকে পালটা তোপ তৃণমূলের

কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : টলিউড-দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । ঘাটালের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী), তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ। দেবকে বিঁধে তাঁর বক্তব্য, এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন। তাঁর কথায় বাচ্চা ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত। তিনি বলেন, টলিউডের ৯৯ শতাংশ প্রডিউসর, ডিরেক্টর অভিনেতারা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।

এনিয়ে হিরণকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘উনি তো বিজেপিতে আছেন। কাদা ছুড়ছেন কেন? সিবিআই-ইডিকে চিঠি পাঠান।’ কুণালের সংযোজন,’হিরণের তো সবার আগে শুভেন্দুর কথা বলা দরকার। যিনি নিজেই স্বীকার করেছেন নারদ-কাণ্ডের কথা।’

এর পাল্টা দিয়েছেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, “হিরণও যা বলছে হয়তো না জেনে বলছে। এরজন্য যা পদক্ষেপ করার করব। রাজনীতি বা অভিনয় কোনও জায়গাই হিরণের আর গ্রহণযোগত্যা নেই। তাই খবরে থাকতে এসব বলছে। আর দেবকে নিয়ে যা বলছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এ বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। ওর কথায় গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।”

এদিনের মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top