News Flash

  • Home
  • দেশ
  • পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ
Image

পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ

বালুরঘাট, ২৫ মার্চ (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে পাচারের আগে প্রায় ৩৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ। শনিবার ভোরে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

এদিন উদ্ধার হওয়া সামগ্রীগুলি বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে বিএসএফের তরফে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে বিএসএফ জানিয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top