News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শংকরলাল গোয়েঙ্কাকে নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সংস্কৃতি সমন্বয় পুরস্কার’ উত্তরপূর্ব মাড়োয়ারি সম্মেলনের
Image

শংকরলাল গোয়েঙ্কাকে নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সংস্কৃতি সমন্বয় পুরস্কার’ উত্তরপূর্ব মাড়োয়ারি সম্মেলনের

গুয়াহাটি, ২৫ মার্চ (হি.স.) : অসমের অন্যতম সাংস্কৃতিক কর্মী তথা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শংকরলাল গোয়েঙ্কাকে নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয়’ পুরস্কার প্রদান করেছে উত্তরপূর্ব মাড়োয়ারি যুবমঞ্চ। উত্তরপূর্ব মাড়োয়ারি যুবমঞ্চের উদ্যোগে আজ শনিবার গুয়াহাটির ফ্যান্সিবাজারে অবস্থিত তেরাপন্থ ভবনে ১৬-তম প্রাদেশিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে বহুজনের মধ্যে উপস্থিত ছিলেন অসমের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয়’ পুরস্কার গ্রহণ করে শংকরলাল গোয়েঙ্কা বলেন, ‘বিশেষ এই সম্মন পেয়ে আমি খুব আপ্লুত। উত্তরপূর্ব ভারতের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য আমি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে আমার নিরন্তর অবদানের জন্য এই পুরস্কার হবে আমার আজীবনের অর্জন। আমি যা অর্জন করেছি তা হল আমার প্রচেষ্টা এবং স্বতঃস্ফূর্ত উৎসর্গের পাশাপাশি আমার গোটা দলের কঠোর পরিশ্রম। আগামী দিনেও আমি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের জন্য কাজ করে যাব।’

Releated Posts

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

অসম ভোট: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার গুয়াহাটির প্রসিদ্ধ কামাখ্যা মন্দির-এ পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা…

ByByNews Desk Apr 9, 2026

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top