News Flash

  • Home
  • খেলা
  • টি ২০ তে ইতিহাস, প্রথমবার পাকিস্তানকে হারিয়ে দিল আফগানিস্তান
Image

টি ২০ তে ইতিহাস, প্রথমবার পাকিস্তানকে হারিয়ে দিল আফগানিস্তান

শারজা, ২৫ মার্চ (হি.স.): তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই পাক দলকে চূর্ণ করে জয়ী আফগানিস্তান । রশিদ খানরা জিতেছেন ছয় উইকেটে। এই প্রথম টি ২০ ক্রিকেটে আফগানদের জয় পাক দলের বিরুদ্ধে।

প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ৯২ রান করেছিল। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান আফগানরা। খেলার তখনও ১৩ বল বাকি ছিল।

বিপক্ষ দলকে কমজোরি ভেবেই আসল ভুলটা করেছে পাক দল। তারা দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। বাবর আজম, শাহিন আফ্রিদি, ফখর জামান, মহম্মদ রিজওয়ান, হারিস রউফদের বিশ্রাম দিয়ে দল গঠন করেছে আফগানদের বিপক্ষে।নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শাদাব খানের ওপর। পাক সুপার লিগে ভাল পারফর্ম করা সিয়াম আইয়ুব, আজম খান, মহম্মদ হারিস, আবদুল্লাহ শফিকিদের দলে নেওয়া হয়েছে। পাশাপাশি বোলার হিসেবে ছিলেন নাসিম শাহ, জামান খান এবং ইসানুল্লাহরা।

শারজা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ব্যাট করতে নামার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৬ রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। আবদুল্লাহ শফিকি কোনো রান না করেই ফিরে যান।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় আফগানরা। ওপেনার ইবরাহিম জাদরান ৯ রানে, রহমানুল্লাহ গুরবাজ ১৬ রানে আউট হয়ে যান। দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ নবি এবং নাজিবুল্লাহ জাদরানই আফগানদের জয় এনে দেন। দু’জনে মিলে গড়েন ৪৯ বলে ৫৩ রানের জুটি। ৩৮বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নবি এবং ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাক জাদরান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top