News Flash

Image

জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ’শ্রেষ্ঠ ভুবন’ সামাজিক সংস্থার উদ্যোগে জিবি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে শনিবার  মহতী রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ সংকট মোকাবেলায় বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্তরের জনগণকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠন রক্তদানে এগিয়ে এসেছে৷ শনিবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ সংগঠনের কর্মকর্তারা৷ এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত এ ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসায় শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান৷ এ ধরনের রক্তদান শিবিরে অন্যান্য সংগঠনগুলিকেউ এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top