নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ’শ্রেষ্ঠ ভুবন’ সামাজিক সংস্থার উদ্যোগে জিবি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে শনিবার মহতী রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ সংকট মোকাবেলায় বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্তরের জনগণকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠন রক্তদানে এগিয়ে এসেছে৷ শনিবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ সংগঠনের কর্মকর্তারা৷ এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত এ ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসায় শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান৷ এ ধরনের রক্তদান শিবিরে অন্যান্য সংগঠনগুলিকেউ এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷

জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















