নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকায় ১২ চাকা লরির ধাক্কায় গুরুতর আহত হন টোটন সাহা নামে ৪৬ বছরের এক ব্যক্তি৷ বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটন সাহা৷ জানা যায় শনিবার টোটন সাহা জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে নগর পঞ্চায়েতের দিকে যাচ্ছিল৷ সেই সময় রাস্তায় দ্রুতগামী ১২ চাকার একটি লরিটি এসে ধাক্কা মারে৷ এতে টোটন সাহার ডান পাটি লড়ির নিচে চাকায় পিষ্ট হয়৷ স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা৷ রক্তাক্ত অবস্থায় টোটন সাহাকে উদ্ধার করে জিরানীয়া স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা টোটন সাহার ডান পাটি কেটে বাদ দেন৷ টোটন সাহার পরিবারের সদস্যরা জানান ১২ চাকার লরিটি তাঁর পায়ের উপর দিয়ে যাওয়ার পাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়৷ ডান পাটি টুকরো টুকরো হয়ে যায়৷ যে কারনে চিকিৎসকরা পাটি কেটে বাদ দেন৷ বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটন সাহা৷ দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷

জিরানীয়ায় লরির চাপায় পা খোয়ালেন এক ব্যক্তি
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















