News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় লরির চাপায় পা খোয়ালেন এক ব্যক্তি
Image

জিরানীয়ায় লরির চাপায় পা খোয়ালেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকায় ১২ চাকা লরির ধাক্কায় গুরুতর আহত হন টোটন সাহা নামে ৪৬ বছরের এক ব্যক্তি৷ বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটন সাহা৷ জানা যায়  শনিবার টোটন সাহা জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে নগর পঞ্চায়েতের দিকে যাচ্ছিল৷ সেই সময়  রাস্তায় দ্রুতগামী ১২ চাকার একটি লরিটি এসে ধাক্কা মারে৷  এতে টোটন সাহার ডান পাটি লড়ির নিচে চাকায় পিষ্ট হয়৷ স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা৷ রক্তাক্ত অবস্থায় টোটন সাহাকে উদ্ধার করে জিরানীয়া স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা টোটন সাহার ডান পাটি কেটে বাদ দেন৷ টোটন সাহার পরিবারের সদস্যরা  জানান ১২ চাকার লরিটি তাঁর পায়ের উপর দিয়ে যাওয়ার পাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়৷  ডান পাটি টুকরো টুকরো হয়ে যায়৷  যে কারনে চিকিৎসকরা পাটি কেটে বাদ দেন৷  বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটন সাহা৷ দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top